পুরান ঢাকায় আগুন
পুরান ঢাকায় আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ
পুরান ঢাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল ফায়ার সার্ভিসের কর্মীদের। এ ঘটনায় এখন পর্যন্ত সাধারণ মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।